ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

করোনার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  10:16 PM

news image

করোনাভাইরাসের বিষয়ে সতর্কতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে এটেনটিভ থাকতে হবে এবং সোশ্যাল ডিসিটেন্সিংয়ের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। কারণ আল্লাহ না করুক আবার যদি এগ্রোভেট করে...কারণ গতবার আমরা ডিসেম্বরের পর জানুয়ারি থেকে দেখলাম। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ উন্নয়নসহ অন্যান্য কর্মকাণ্ড করোনাভাইরাস মহামারির আগের স্বাভাবিক অবস্থায় নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেহেতু কোভিড সংক্রমণের দুই বছর হয়ে গেছে। সেজন্য আমাদের একটা প্রোটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু এনহ্যান্স কাজ করে আমাদের ব্যাকলক যদি থাকে সেটা...ডেভেলপমেন্ট ফেইজটা আগের মতো নিয়ে যেতে হবে। শুধু ডেভেলপমেন্ট না সব ধরনের কাজকর্ম...যাতে আমাদের গ্রোথ রেটসহ সবকিছু যেন কোভিডের আগে যে রেটে ছিল, সেখান থেকে আবার প্রোগ্রেস করতে পারি।’ করোনাভাইরাসের কারণে দেওয়া বিধিনিষেধ এখনও কিছু কিছু রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গভবনে এবার ১৬ ডিসেম্বরের প্রোগ্রাম হচ্ছে না। প্যারেড গ্রাউন্ডে প্রোগ্রাম হবে, কারণ সেখানে ফ্রি মিক্সিং হবে না। ফ্রি মিক্সিং টাইপের ম্যাসিং লেভেলের এগুলোকে ডিসকারেজ করা হচ্ছে। আমরা ইতোমধ্যে ৩২টি জেলার সঙ্গে মিটিং করে ফেলেছি। তাদের বলেছি, কমফোর্ট ও রিল্যাক্স হওয়ার কোন স্কোপ নেই। সবাইকে এটেনটিভ থাকতে হবে এবং সোশ্যাল ডিসিটেন্সিংয়ের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম