ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১,  7:21 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ। এখন যে সংক্রমণ কমে গেছে এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়ে গেছে। সচিবালয়ে নিজ দপ্তরে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে তিনি ব্রিফিংকালে সাংবাদিকদের একথা বলেন। তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি। শতকরা হিসেবে তা ৬০ ভাগ মানুষকে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাড়ে ৪ কোটি, শতকরা হিসেবে তা ৩০ ভাগ। জাহিদ মালেক বলেন, সরকারের ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট আছে। এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩০ ভাগ মানুষকে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বের পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়ে গেছে। আমাদের দেশেও ধরা পড়েছে। কিন্তু মানুষ মাস্ক পড়ে না এবং স্বাস্থ্যবিধিও মানছে না। এজন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। সারাদেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামীকাল (বুধবার) প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীও মালদ্বীপ যাবেন জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীও নিতে চায় মালদ্বীপ। এ ব্যাপারে মালদ্বীপের এই সফরে চুক্তি করবে দুই দেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম