ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

করোনার ছোবলে আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২২,  4:47 PM

news image

বিশ্বজুড়ে দুর্বার গতিতে ছড়িয়ে পড়ছে করোনার অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ডেলটা ও অমিক্রন। ফলে যেমন বাড়ছে আক্রান্ত, তেমনি বাড়ছে মৃত্যুও। এই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও (শুক্রবার) করোনার দৈনিক সংক্রমণ ৩৪ লাখ ছাড়িয়ে গেছে। এই সময়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের। শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্স থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডওমিটার্স-এর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪ লাখ ১০ হাজার ১০২ জন।

এতে মারা গেছেন ১০ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩০০ জন এবং এই রোগে মারা গেছে ২ হাজার ৭৩২ জন। ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ কোটি ২২ লাখ ২ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৪৬৭ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৯৫ হাজার ১৩৭ জন। এদিন ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৫০৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৩৯ জন। মারা গেছে ৭৭৯ জন। এই সময়ে ভারতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ১৪২ জন। দেশটিতে মারা গেছে ৮৬২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম