ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

করোনায় আজও মৃত্যুশূন্য বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২২,  11:29 PM

news image

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই থাকল। তবে এক দিনের ব্যবধানে শনাক্ত কিছুটা বেড়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন। এর আগে বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয় ৭৩ জনের দেহে। এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ৫৭২ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৬৭ হাজার ৬৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম