ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

করোনাজয়ীদেরও ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে: ডব্লিউএইচও

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২১,  9:23 PM

news image

করোনাভাইরাসের নতুন ধরন 'ওমিক্রন' নিয়ে প্রাথমিক তথ্য বিশ্লেষণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিদেরও নতুন এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। রোববার ডব্লিউএইচও এই তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার 'ডেলটা' ধরনের চেয়ে 'ওমিক্রন' দ্রুত ছড়ায় কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে আরটি-পিসিআর পরীক্ষায় ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সংস্থাটি বলেছে, করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তিরা গুরুতর অসুস্থ হন কি-না, তা এখনো পরিষ্কার নয়। তবে দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি হাসপাতালে করোনা রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সেখানে করোনার সার্বিক সংক্রমণ বাড়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম