ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

করোনা: রামেকে আরও ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২২,  4:16 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দু'জন মারা গেছেন। মঙ্গলবার ( ২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী । তিনি বলেন, মৃতদের মধ্যে দু'জন চাঁপাইনবাবগঞ্জ ও একজন রাজশাহী জেলার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী ছিলেন।

তাদের বয়স ২১ থেকে ৬১ বছরের মধ্যে। এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে ৫৪৫ টি নমুনা পরীক্ষায় ৩০৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তারা সকলেই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। যা গতকাল ছিল ৬০ দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে, ১০৪ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত রোগীর ভর্তি রয়েছে ২৯, উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি এমন ভর্তি ১ জন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম