ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় সাড়ে ৯ হাজার মানুষের প্রানহানী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২২,  4:28 PM

news image

মহামারি করোনভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব দিশেহারা। প্রতিদিনই উদ্বেগজনকহারে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেও ঠেকানো যাচ্ছে না এ সংক্রমণের হার। এ ভাইরাসের সংক্রমণ রোধে টিকার বুস্টার ও চতুর্থ ডোজ অনেক দেশে দেওয়া হলেও এর তাণ্ডব থেকে রেহাই মিলছে না। বিশ্বের এ টালমাটাল পরিস্থিতিতে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৪৭ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ২০ হাজার ৪৩৯ জন। এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) মৃত্যু হয়েছিল ৫ হাজার ৯২৪ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছিল ২০ লাখ ৩১ হাজার ১৫৫ জন।

ফলে গতকালের তুলনায় আজ করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই উদ্বেগজনকহারে বেড়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ২৪০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ৪০৩ জনে। আর সুস্থ হয়েছেন ২৮ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৭৮৮ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৮৮০ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৮২ হাজার ৭৪২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯১ হাজার ১৫৪ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৯০১ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৪৮৯ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৭১৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৩৫৬ জন। আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৮তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম