ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কমলাপুরে ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ৫

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২২,  7:20 PM

news image

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনে ১৭ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)। শনিবার (৮ অক্টোবর) কমলাপুর থেকে একটি সূত্র জানান, শুক্রবার দিনগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। যতটুক জানা গেছে- ওই তরুণী দেশের বাড়ি নেত্রকোনা থেকে একটি ট্রেন করে কমলাপুরে আসে। পরে কয়েকজন তাকে এক নং প্ল্যাটফর্মের একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইমরান নামে একজন পলাতক আছেন। বর্তমানে ওই কিশোরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসাধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম