ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের সঙ্গে বৈঠকে বসেছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৩,  4:43 PM

news image

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের ৪ সদস্যের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। দেশে আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি ১৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে বলে জানা গেছে। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। নির্বাচনের আগে বিভিন্ন বিদেশি পর্যবেক্ষকের সঙ্গে সাধারণত বৈঠক করে থাকে নির্বাচন কমিশন। এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল,

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিল। তারও আগে দক্ষিণ এশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের জন্য দূতাবাসগুলোর মাধ্যমে ২১ নভেম্বরের মধ্যে আবেদনও আহ্বান করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। উল্লেখ্য, সাধারণত জাতীয় নির্বাচনের আগে সেদেশের নির্বাচন ব্যবস্থা কেমন, নির্বাচন পদ্ধতি কেমন এবং নির্বাচন পর্যবেক্ষণে কি ধরণের সুযোগ-সুবিধা পর্যবেক্ষকদের দেয়া হয় সে বিষয়গুলো নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা করা হয়ে থাকে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম