ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কভিড জরুরি অবস্থার অবসান হলো যুক্তরাষ্ট্রে

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২৩,  9:26 PM

news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার কভিড জরুরি অবস্থা তুলে নিতে একটি আইনে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউস বলেছে,  কভিডের সঙ্গে যুক্ত একটি পৃথক জনস্বাস্থ্য জরুরি অবস্থা আগামী ১১ মে পর্যন্ত বলবৎ থাকবে। এর মাধ্যমে তিন বছরেরও বেশি সময় আগে ঘোষণা দেওয়া কভিড জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান হলো। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, নির্ধারিত সময়ের এক মাস আগেই কংগ্রেসে পাস হওয়া একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ আরো এক মাস পর জাতীয় জরুরি অবস্থা শেষ হওয়ার কথা ছিল। এর আগে জাতীয় জরুরি অবস্থা শেষ করার বিরোধিতার ইঙ্গিত দিয়েছিলেন বাইডেন। তিনি বলেছিলেন, তিনি আইনটিতে ভেটো দেবেন না। পরে সিনেট মার্চের শেষের দিকে আইনটি পাস করে। প্রায় দুই ডজন ডেমোক্র্যাট এটিকে সমর্থন করেছে। কভিড জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান হওয়ায় যুক্তরাষ্ট্রে কভিড পরীক্ষা, বিনা মূল্যের টিকা এবং অন্যান্য জরুরি ব্যবস্থার জন্য তহবিল এখন বন্ধ হয়ে যাবে। সূত্র : সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম