ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কবে থেকে শুরু হচ্ছে শীত, জানালেন আবহাওয়াবিদ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৫,  9:39 PM

news image

বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। ধীরে ধীরে বাড়ছে উত্তর দিকের হিমেল হাওয়া, কমছে দিনের তাপমাত্রা। সেই সঙ্গে ভোরের কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে বলে জানা গেছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক। তিনি বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারি জেলায়। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে। ঢাকায় শীত কবে শুরু হবে জানতে চাইলে ফারুক বলেন, ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধে শীত শুরু হবে। এ দিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশা এবং হালকা শিশির পড়া স্বাভাবিক ব্যাপার হয়ে উঠবে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এই আবহাওয়া সবজি ও আমন ধানের জন্য কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম