ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কন্টেইনার চাপায় রিকশার ২ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ মে, ২০২৩,  8:53 PM

news image

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় চলন্ত লরি থেকে কন্টেইনার ছিটকে পাশে থাকা রিকশার ওপর পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশাচালক। বুধবার (১০ মে) ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম রায়হানুল আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর পৌনে বারোটার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি ডানপাশে ছিল, রিকশা ছিল এটির বাঁ পাশে। হঠাৎ কন্টেইনারটি বাঁ দিকে কিছুটা উল্টে গিয়ে রিকশার ওপর পড়ে যায়। দুটি যানই চলন্ত ছিল। এ কে এম রায়হানুল আশরাফ হোসেন জানান, এমএ আজিজ সড়কের পতেঙ্গামুখী লেইনে একটি লরি থেকে কন্টেইনার ছিটকে পাশে থাকা একটি চলন্ত রিকশার ওপর পড়ে। এ সময় চাপা পড়ে রিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত ও গুরুতর আহত হন রিকশাচালক। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কন্টেইনারের নিচ থেকে দু’জনের মরদেহ এবং রিকশাচালককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কন্টেইনার চাপায় রিকশাটি দুমড়েমুচড়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম