ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৫,  6:44 PM

news image

রাজধানীর চানখারপুলে গত ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১২ জানুায়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে, গত ১ জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল হাজির করতে এবং ২৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে সুজনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে মানুষকে লক্ষ করে গুলি করতে দেখা যায়। এরপর গত ১৪ সেপ্টেম্বর সুজনকে আটকের বিষয়টি ডিবির পক্ষ থেকে জানানো হয়। হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম