ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কনফারেন্স লিগ জিতে ইতিহাস গড়ল চেলসি

#

স্পোর্টস ডেস্ক

২৯ মে, ২০২৫,  4:39 PM

news image

উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে চেলসি। এর মাধ্যমে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার সব শিরোপা জয়ের কীর্তি গড়ল দ্য ব্লুজরা। বুধবারের পোল্যান্ডের রোকলাতে আয়োজিত ফাইনালে বেতিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মারেস্কার দল। ম্যাচের প্রথম হাফে বল দখলে এগিয়ে ছিল চেলসি। তবে, আক্রমণে এগিয়ে ছিল বেতিস। ম্যাচের নবম মিনিটেই স্প্যানিশ ক্লাবটি এগিয়ে যায়। ইসকোর পাস থেকে বেতিসকে লিড এনে দেন এজ্জালজুলি।  দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। তাতে ৬৫তম মিনিটে কোল পালমারের ক্রস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজ। তার পাঁচ মিনিট পর আবারও গোল করে দ্য ব্লুজরা। পালমারের ক্রস থেকে এবার হেড করে জাল খুঁজে নেন নিকোলাস জ্যাকসন। ৮৩তম মিনিটে হলের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই মৌসুমে চেলসিতে ধারে খেলতে আসা সাঞ্চো। তার গোলেই চেলসির জয় নিশ্চিত হয়ে যায়। আর ম্যাচে বাড়ানো সময়ে বেতিসের কফিনে শেষ পেরেকটি ঢোকান কাইসেডো। ৪-১ গোলের জয় পায় চেলসি। ২০১২ ও ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে চেলসি। ২০১৩ ও ২০১৯ সালের ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছে তারা। আর এবার ২০২৫ সালে এসে কনফারেন্স লিগের শিরোপাও নিজেদের করে নিল ব্লুজরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম