ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

কথা বলার স্বাধীনতা না দিলে নির্বাচনের জন্য ভালো হবে না: জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  9:17 PM

news image

কথা বলা আর সভা-সমাবেশ করার স্বাধীনতা না দিলে স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে না নির্বাচনের জন্য তা ভালো হবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (১ অক্টোবর) দুপুরে আহত জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসে  সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, বাংলাদেশ কিন্তু গণতন্ত্রের কোনো কিছুই নেই। এখানে স্বাধীনভাবে কথা বলা, সভা-সমাবেশ করার কোনো পরিবেশ নেই। এভাবে চলতে থাকলে তা আগামী নির্বাচনের জন্য ভালো হবে না। তিনি আরও বলেন, দলীয় কারণেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন শফিকুল। গেল নির্বাচনের পর থেকে তার ওপর একের পর এক হুমকি এসেছে। সরকারি দল এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জি এম কাদের বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো কোন্দল নেই। যদিও থেকে থাকে তাহলে তারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয় বলে দাবি করেন তিনি। শফিকুল ইসলাম আদালতে হাজিরা দেওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম