ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না: সেতুমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২১,  9:52 PM

news image

‘তারেক রহমান দেশে আসবে কোন বছর’ বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বছর না ঐ বছর, দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক রহমান দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে জনতার ঢল নামবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন। তিনি বলেন, “দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক রহমান আগে দেশে ফিরে আসুক। তারপর দেখা যাবে বিএনপি’র মরা গাঙে ডেউ আসে কি-না।” কথামালার চাতুরী দিয়ে বিএনপি জনগণের মন জয় করতে পারবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।’ওবায়দুল কাদের বৃহষ্পতিবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দী খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এসব বক্তব্যে কি হয়েছে, দেশের জনগণ তা দেখেছে। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল- সখিপুর সড়কের উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

সূত্র : বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম