ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

কখন বুঝবেন আপনার ননস্টিক প্যানটি পরিবর্তন করতে হবে

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ জুলাই, ২০২৩,  5:03 PM

news image

দীর্ঘ দিন ধরে ননস্টিক বাসন ব্যবহার করলে তাতে থাকা রাসায়নিক খাবারের মধ্যে মিশতে শুরু করে। যা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য সচেতন যারা, কম তেলে রান্না করা নিয়ে তাদের চিন্তার শেষ নেই। শুধু কম তেল নয়, চটজলদি রান্না করতেও ননস্টিক বাসন বেশ জনপ্রিয়। আবার বাড়িতে প্যানকেক তৈরি করতে গেলেও ননস্টিক পাত্রের প্রয়োজন পড়ে। পাত্রের গায়ে না আটকে সুন্দর ভাবে উঠে আসে এই খাবারগুলি। তবে কড়াইতে বা তাওয়ার গায়ে না আটকে সুন্দর ভাবে উঠে আসার নেপথ্যে রয়েছে ক্ষতিকর একটি রাসায়নিক। দীর্ঘ দিন ধরে এই ননস্টিকের বাসন ব্যবহার করলে, সেই বাসনে থাকা রাসায়নিক খাবারের মধ্যে মিশতে শুরু করে। যা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই কারণের বিশেষজ্ঞরা বলেন, নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের বাসন পাল্টে ফেলতে। কিন্তু এই পাত্রগুলি বদলানোর সময় এসেছে কি না, তা কী করে বুঝবেন?

১) দাগ পড়ে গেলে

ননস্টিক পাত্রগুলির উপরে সাধারণত টেফলনের আস্তরণ থাকে। যা আসলে এক প্রকার রাসায়নিক। নিয়মিত মাজাঘষার ফলে টেফলনের গায়ে আঁচড় পড়ে। ফলে ওই টেফলনের মধ্যে থাকা ‘পিএফওএ’ নামক একটি রাসায়নিক খাবারে মিশে যেতে পারে। তাই পাত্রের গায়ে কোনও রকম আঁচড়ের দাগ দেখলেই বুঝতে হবে, তা বদলে ফেলার সময় এসেছে।

২) পুরনো হয়ে গেলে

এই ধরনের পাত্র সাধারণত পাঁচ বছর অন্তর পাল্টে ফেলতে বলেন বিশেষজ্ঞরা। ননস্টিক পাত্রের গায়ে থাকা ‘পিএফওএ’ রান্নার সময়ে খাবারে মিশতে শুরু করার আগেই তা বদলে ফেলা উচিত।

৩) রং চটে গেলে

প্রতি দিন ব্যবহারের ফলে ননস্টিক পাত্রের রং হালকা হয়ে যেতেই পারে। কিন্তু রান্না করতে করতে এই জাতীয় পাত্রের কড়াই বা প্যানের তলা যদি কালো হয়ে যায়, সে ক্ষেত্রে বুঝতে হবে তা পাল্টে ফেলার সময় এসেছে। অনেক সময়ে বাসন ধুতে গিয়ে ধাক্কা লেগে বা অতিরিক্ত তাপমাত্রায় বাসন তুবড়ে যেতে পারে। সে ক্ষেত্রেও ননস্টিক পাত্রটি বাদ দিতে হবে।

৪) মরচে পড়ে গেলে

ননস্টিকের বাসন তুবড়ে গেলে বা টেফলনের আস্তরণ চটে গেলে সেখানে মরচে পড়ে যেতেই পারে। যা থেকে শরীরের ক্ষতি হতেই পারে। শুধু তা-ই নয়, খাবারের স্বাদও বদলে যেতে পারে।

৬) পাত্রের গা থেকে খোসা উঠলে

ননস্টিক পাত্র এখন বিভিন্ন রঙেরও পাওয়া যায়। প্রতি দিন ব্যবহার করলে এই ধরনের পাত্র থেকে টেফলনের স্তর খোসার মতো উঠতে থাকে। এই রাসায়নিক মিশ্রিত খোসাগুলি খাবারে মিশলে তা শরীরের ক্ষতি করতে পারে।

সূত্র: আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম