ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কক্সবাজার সৈকতে ভেসে আসা তরুণীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মে, ২০২৪,  7:57 PM

news image

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাত ৯টার দিকে কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় এক শিশু কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। পরে এক ব্যক্তি জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে তরুণীর মরদেহটি উদ্ধার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তার কপালের ডান পাশে আঘাতের সামান্য চিহ্ন দেখা গেছে। তবে সেটা অনেকদিন আগের। তিনি জানান, নিহতের পরিচয় নিশ্চিত হতে এবং মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম