ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  5:21 PM

news image

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন ঈদগাও  ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।আজ সোমবার সকাল ৮টার দিকে ঈদগাও স্টেশনের কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা   ঘটে। ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুইটি স্বজনেরা নিয়ে গেছে। ওসি জানান, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী স্টেশন থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেইটের ব্রিজ পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয় সাংবাদিক মিছবাহ উদ্দিন জানান, নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী তারা কাছের প্রতিবেশী ছিলেন। প্রতিদিন যাতায়াত, নামাজসহ বিভিন্ন সময় কয়েকবার দেখা হতো তাদের সাথে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম