ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কক্সবাজারে স্পেশাল ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২৪,  5:34 PM

news image

কক্সবাজারে চকরিয়ায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বুধবার সকাল সাড়ে ৯টা দিকে ডুলাহাজারা রেল স্টেশনের কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার না হওয়া পর্যন্ত কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে। ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেনটি চালু করা হয়। চট্টগ্রাম থেকে সকাল ৭টায় ছেড়ে আসা বিশেষ ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছার কথা ছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম