ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কক্সবাজারে ট্রলার থেকে উদ্ধার হওয়া ৬ জনের মরদেহ হস্তান্তর

#

নিজস্ব প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২৩,  5:06 PM

news image

কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় শনাক্ত হওয়া ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। যে ছয়জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামের মৃত রফিকের ছেলে শামসুল আলম, চকরিয়ার কোনাখালীর জঙ্গল কাঁটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে তারেক জিয়া, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মো. হোসেনের ছেলে নুরুল কবির, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ির জাফর আলমের ছেলে শওকত উল্লাহ, চকরিয়া কোনাখালী ইউনিয়নের জঙ্গল কাঁটা গ্রামের মৃত শাহ আলমের ছেলে শাহজাহান, মহেশখালী শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ির মুসা আলীর ছেলে ওসমান গনি। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, সদর সার্কেল মিজানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত থেকে ছয় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম