ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে আ.লীগের সম্মেলনে অর্ধশতাধিক মোবাইল চুরির অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২,  9:46 PM

news image

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থল থেকে অর্ধশতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের আগমনের মুহূর্তে এ ঘটনা ঘটে। পরে একই দিন এ ঘটনায় একাধিক জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ভুক্তভোগীরা। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় চারজন নেতৃস্থানীয় ব্যক্তির প্রায় লাখ টাকা মূল্যের মোবাইল চুরি হয়েছে। জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর রোববার দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

পরে সম্মেলন শুরু হয় বেলা ১১টায়। প্রথম পর্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উদ্বোধক ও কেন্দ্রীয় নেতারা আগমনের সময় তাদের অভ্যর্থনা জানাতে স্থানীয় নেতারা যখন ব্যস্ত ছিলেন, তখনই সুযোগ বুঝে চোরচক্র হাতিয়ে নেয় তাদের মোবাইল ফোন। হ্নীলা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, রোববার দুপুরে সম্মেলন চলাকালে সংঘবদ্ধ একটি চোর চক্র ভিড়ের ভেতর এ ঘটনা ঘটিয়েছে। হারিয়ে যাওয়ার মোবাইল ফোন উদ্ধারের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়ছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মিছিলের ভিড়ে ছবি তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকের মোবাইল ফোন হারিয়ে যেতে পারে। এ ঘটনাগুলো চুরি কি না, তা খতিয়ে দেখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম