ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কক্সবাজারের চকরিয়ায় বাস-মিনিট্রাক সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  5:02 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনার পর দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, নিহতদের মধ্যে দুইজন দুর্ঘটনাকবলিত বাস ও মিনিট্রাকের চালক ও অপরজন বাসের যাত্রী। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম