ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৪,  4:56 PM

news image

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) সকালে কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে এই ঘটনা ঘটে। হামলায় নিহত অ্যান্টনি ব্রাউনের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং জ্যা লুকসের বাড়ি বাল্টিমোরে। মেট্রোপলিটন পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল গণমাধ্যমকে বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি। এ ছাড়া পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। তবে ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তাকারীকে ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। জেফরি ক্যারল বলেন, এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর অনুরোধ রইলো। প্রত্যক্ষদর্শীকে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি। সূত্র: সিএনএন


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম