ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৪,  5:03 PM

news image

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। গোয়েন্দা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ডিসি ফায়ার ও ইএমএসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।  মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলি দূতাবাস। গাজার যুদ্ধ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি বিক্ষোভের জন্ম দিয়েছে৷ গত ৭ অক্টোবর গাজা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস আকস্মিক আক্রমণ চালিয়ে এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা ও ২৫৩ জন জিম্মিকে আটক করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী উপকূলীয় ছিটমহলে সামরিক অভিযান শুরু করে। এতে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম