ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৬ নম্বরে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  6:31 PM

news image

অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বড় হারে সুবিধা হয়েছে বাংলাদেশের। তাদের টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৩। পাকিস্তানের রেটিং পয়েন্টও সমান। তবে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে পড়ায় সাত নম্বরে নেমে গেছে বাবর আজমের দল, আগে যেখানে ছিল বাংলাদেশ।

তবে এখন ছয়ে চলে আসলেও পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে চোখ রাখতে হবে টাইগার সমর্থকদের। তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান একটি ম্যাচ জিতে গেলেও আবার ষষ্ঠ স্থান দখলে নিয়ে নেবে। আর তারা হোয়াইটওয়াশ হলে ছয় নম্বরেই থাকবে তামিম ইকবালের দল। ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। দুই নম্বরে থাকা ইংল্যান্ড দুই পয়েন্ট পিছিয়ে (১১৯)। ১১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। চার নম্বরে ভারত ১১০ এবং দক্ষিণ আফ্রিকা ১০২ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। তার পরই এখন অবস্থান বাংলাদেশের। বাংলাদেশের পরে যথাক্রমে পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭) আর আফগানিস্তান (৬৮)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম