ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৩,  4:29 PM

news image

ক্রিকেট বিশ্বমঞ্চে সাকিব আল হাসান মানেই যেন একের ভেতর অনেক। প্রতিনিয়তই নিজেকে নতুন রুপে মেলে ধরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যেই ৫০ রানে ইংলিশদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা। সেই ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে নতুন রেকর্ডবুকে নাম লিখিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

ওয়ানডেতে বল হাতে নিয়েছেন ৩০০ উইকেট, স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্তরের। ক্রিকেটাঙ্গানে দ্যুতি ছড়ানোদের মধ্যে ৩০০ উইকেট ও ৬ হাজার রানের মালিক এখন সাকিব আল হাসানও। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেয়েছেন বিশ্বসেরা এই ক্রিকেটার। সদ্য প্রকাশিত বোলারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছেন এই অলরাউন্ডার। এ সিরিজের তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন সাকিব। আর এর ৪টি চট্টগ্রামের মাটিতে। ঘরের মাঠে এ সিরিজে ব্যাট হাতেও অনবদ্য ছিলেন সাকিব। তৃতীয় ও শেষ ম্যাচে তার ৭৫ রানের কল্যাণে হোয়াইটওয়াশ লজ্জা এড়ায় টাইগাররা। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে সাকিবের। এই সিরিজের দুই অর্ধশতকের সুবাদে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২৭তম অবস্থানে উঠে এসেছেন এই অলরাউন্ডার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম