ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান

#

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  5:12 PM

news image

আগামী বছর ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে আফগানিস্তান দল। বিশ্বকাপ সুপার লিগে ১৪ ম্যাচে ১১ জয়ে সব মিলিয়ে ১১৫ পয়েন্ট নিয়ে সপ্তম দেশ হিসেবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক দেশসহ সুপার লিগের শীর্ষ আট দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতের সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে। রোববার আফগানিস্তান সপ্তম দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করার এখন একটি জায়গা খালি রয়েছে। এজন্য লড়াই করবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম