ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য তারিখ ঘোষণা আইসিসির

#

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ, ২০২৩,  4:46 PM

news image

ভারতে আগামী অক্টোবরে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। নানা জল্পনা-কল্পনা শেষে এবার জানা গেল বিশ্বকাপ শুরু-শেষের তারিখ এবং ফাইনাল ম্যাচের ভেন্যু! জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ‌‌‌‘ক্রিকইনফো’ জানিয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ৫ অক্টোবর থেকে, ফাইনাল ১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। আহমেদাবাদ ছাড়াও ভেন্যুর তালিকায় আছে ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইয়ের নাম। বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ১০ দলের এই আসরের জন্য প্রায় এক ডজন ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। ৪৬ দিনের এই মহাযজ্ঞে তিনটি নকআউটসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। স্বাগতিক ভারতসহ এখন পর্যন্ত বিশ্বকাপের ৭টি দল চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম