ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক রোস্টন চেজ

#

স্পোর্টস ডেস্ক

১৭ মে, ২০২৫,  5:04 PM

news image

গত মার্চে হঠাৎ করেই টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের দুই অধিনায়কের একজন পদত্যাগ এবং অপরজনকে সরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রভম্যান পাওয়েলকে সরিয়ে দেওয়া নিয়ে সমালোচনাও হয়েছিল। পরবর্তীতে তার জায়গায় ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব দেওয়া হয় শাই হোপকে। আর টেস্টে ক্যারিবীয়দের নেতৃত্বভার দেওয়া হয়েছে ফরম্যাটটিতে ২ বছর না খেলা অলরাউন্ডার রোস্টন চেজকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন চেজ। কিন্তু মাঝে ১৩টি টেস্টের স্কোয়াডে না থাকা এই তারকাকেই লাল বলের ফরম্যাটের দায়িত্ব দেওয়া হলো। একইসঙ্গে টেস্টে তার সহকারী অধিনায়ক করা হয়েছে স্পিনার জোমেল ওয়ারিকানকে। মূলত আগামী ২৫ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা। সে লক্ষ্যেই তারা নেতৃত্বে বদল এনেছে। রোস্টন চেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার টেস্ট খেলেছেন ২০২৩ সালের মার্চে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচের পর উইন্ডিজরা তাকে ছাড়াই আরও ১৩টি টেস্ট খেলেছে। তবে চেজের টেস্ট খেলার বেশ অভিজ্ঞতা আছে। এখন পর্যন্ত তিনি ৪৯টি টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিসহ ২২৬৫ রান করেছেন। একইসঙ্গে ৮৫টি উইকেটও নিয়েছেন এই স্পিন অলরাউন্ডার। অর্থাৎ, অধিনায়ক হিসেবে চেজ মাঠে নামবেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম