ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ওমিক্রন: আবারো আসছে বিধি-নিষেধ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২২,  9:42 PM

news image

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলে লকডাউনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ যেভাবে বাড়ছে সেটি আশংকাজনক। হাসপাতালগুলো প্রস্তুত রাখা হযেছে।

২০ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে। নানা নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, যানবাহনে মাস্ক পরা ছাড়া চলাচল করা যাবে না। চলাচলে করলে জরিমানা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এছাড়াও যানবাহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী চলাচল করতে হবে। রেস্তোরাঁয় খেতে হলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে। সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুপারিশ করা হয়েছে। এক সপ্তাহ পরেই এ সকল নির্দেশনা বাস্তবায়ন করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। গতকাল সোমবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ওমিক্রন ঠেকাতে প্রস্তুতিমূলক এ সভা থেকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। লকডাউনের কোনো পরিস্থিতি এখনো হয়নি। তাই লকডাউনের সুপারিশ তারা করেননি বলে জানান তিনি। কিন্তু একদিন বাদেই স্বাস্থ্যমন্ত্রীর লকডাউনের কথা জানালো। গতকাল সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী জানান, লকডাউনের ওই পর্যায়ে যাতে না যেতে হয় তার জন্য আমাদের আজকের এই প্রস্তুতি সভা। এর জন্য যা যা স্টেপ নেয়া দরকার সেগুলো আমরা নেব। তারপর দেখা যাক (পরিস্থিতি) কী দাঁড়ায়। এছাড়া মাস্ক পরার ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ওমিক্রন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।  স্বাস্থ্যমন্ত্রী জানান, সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত সিদ্ধান্ত সিদ্ধান্ত জানাবে কেবিনেট মিটিং থেকে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির জন্য যেন সব দেশ প্রস্তুত থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম