ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

ওমিক্রন : যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

#

১৬ ডিসেম্বর, ২০২১,  3:13 PM

news image

ইউরোপের দেশ যুক্তরাজ্যে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৬১০ জন। যা দৈনিক সংক্রমণের বিচারে সর্বোচ্চ। অবশ্য সামনের দিনগুলোতে এই সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

অবশ্য দেশটিতে করোনায় আক্রান্তদের ৪০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে দিন দু’য়েক আগে জানিয়েছিলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। আর তাই সংক্রমণের এই উল্লম্ফনের পেছনে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টই দায়ী বলে মনে করা হচ্ছে। বিবিসি বলছে, বুধবারের আগে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ছিল চলতি বছরের ৮ জানুয়ারি। দেশটিতে সেসময় লকডাউন জারি থাকলেও সেদিন আক্রান্ত হয়েছিলেন ৬৮ হাজার ৫৩ জন। আর বুধবার আক্রান্ত হলেন ৭৮ হাজার ৬১০ জন। অর্থাৎ আগের রেকর্ডের তুলনায় করোনায় একদিনে ১০ হাজার মানুষ বেশি সংক্রমিত হলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৫ জন। প্রায় ৬ কোটি ৭০ লাখ জনসংখ্যার এই দেশটিতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৪৭ হাজার মানুষ মারা গেছেন। অবশ্য সংক্রমণের এই উল্লম্ফন এখানেই শেষ নয়, সামনের সপ্তাহগুলোতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। বুধবার এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার প্রোফেসর ক্রিস উইটি জানান, পরবর্তী কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে সংক্রমণের রেকর্ড বহুবারই ভাঙতে পারে। তার ভাষায়, দেশে বর্তমানে দু’টি পৃথক মহামারি চলছে। যার একটি ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের মাধ্যমে এবং অন্যটি করোনার ডেল্টা ধরনের মাধ্যমে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম