ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ওমিক্রন রোধে সামাজিক অনুষ্ঠান সীমিত করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  10:18 PM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিভিন্ন দেশে ওমিক্রনের প্রভাবে করোনার সংক্রমণ আবারও বেড়েছে। তাই আমাদের সতর্ক হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনায় আমাদের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবন যাপন করছি। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে, করোনার সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে সাড়ে ৪ কোটি ভ্যাকসিন মজুত রয়েছে। দুই ডোজের টিকা পেয়েছেন চার কোটির বেশি মানুষ। ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, তাদেরকে কোয়ারেন্টিন থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএসএমএমইউ’র অধীনে থাকা বিভিন্ন মেডিকেল কলেজের ৭ শতাধিক শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম