ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ওমিক্রন মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২২,  6:10 PM

news image

ওমিক্রন মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে, এটা দ্রুত ছাড়াচ্ছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি, তারা এখনই টিকা নিয়ে নিন। টিকা নিলে মৃত্যুহার কম, এটাই বাস্তবতা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি করে দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় মৌলিক গবেষণায় জোর দেয়ার তাগিদ দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাস্থ্য বিষয়ে আমাদের দেশে গবেষণা খুব কম হচ্ছে, তাই আমরা স্বাস্থ্য বিষয়ে গবেষণায় পিছিয়ে আছি। আমাদের খুব কম চিকিৎসক আছে যারা গবেষণা করছেন। চিকিৎসকরা রোগীদের সেবা দিতে যতটা আগ্রহী, গবেষণার ক্ষেত্রে ততটা নন। হাতে গোণা কয়েকজনই নিয়মিত গবেষণা করেন। এই ক্ষেত্রেও আমরা পদক্ষেপ নিচ্ছি। স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা আমাদের একান্তভাবে দরকার। অন্যান্য ক্ষেত্রে গবেষণায় আমরা এগিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‌‘দেশের শিক্ষার্থীদের আমরা অনুদান দিচ্ছি। বিনা পয়সায় বই দিচ্ছি। কিন্তু বিশেষ করে জোর দিয়েছি বিজ্ঞানের ওপর। বিজ্ঞান গবেষণায় যাতে সবাই এগিয়ে আসে তার জন্য আলাদাভাবে ফেলোশিপ দেওয়া হচ্ছে। আমাদের উন্নতি করতে হলে অবশ্যই বিজ্ঞান গবেষণা একান্ত প্রয়োজন। প্রযুক্তি ব্যবহার করে দেশের অমূল্য সম্পদ খুঁজে বের করে উন্নত সম্মৃদ্ধ দেশ গড়ে তোলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম