ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

ওমিক্রনে আক্রান্ত হচ্ছে শিশুরাও

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১,  4:08 PM

news image

আয়ারল্যান্ডে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বাদ যাচ্ছে না শিশুরাও। তাই শিশুদের নিরাপত্তায় ৫ থেকে ১১ বছরের সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ ঘোষণায় অভিভাবকদের মাঝে ফিরেছে স্বস্তি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডে শেষ দু'মাসে এমনিতেই করোনার সংক্রমণ বাড়ছিল দ্রুতই। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঢুকে পড়ায় সে সংখ্যা এখন আগের চেয়ে ১৮ শতাংশ বেশি।

এর আগে শিশুদের মাঝে করোনায় আক্রান্তের হার কম থাকলেও এখন সে সংখ্যাও বাড়ছে প্রতিদিন।  স্কুলগুলো থেকেও সংক্রমিত হচ্ছে শিশুরা, এদের থেকে অনেক অভিভাবকও আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ রোধে তাই ২০ ডিসেম্বর হতে-পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের সবাইকে করোনার ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দিল আয়ারল্যান্ড সরকার। সরকারের এ ঘোষণায় স্বস্তি নেমে এসেছে অভিভাবকদের মাঝেও। এত দিন শিশুদের স্কুলে পাঠিয়ে সংক্রমিত হওয়ার যে যে শঙ্কা ছিল তা অনেকটাই কেটে যাবে বলে মত তাদের। এদিকে সংক্রমণ রোধে সোমবার থেকে হোটেল, রেস্তোরাঁ, বার, রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম