ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠক স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৪,  6:05 PM

news image

সর্বজনীন পেনশন (প্রত্যয় স্কিম) বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে বৃহস্পতিবার (৪ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। বৈঠক কবে তা পরবর্তীতে জানানো হবে। এর আগে গত ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। সেই ঘোষণার পর ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম