ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের প্রশ্ন: ‘ড. ইউনূস আমাদের সুখে-দুঃখে নেই, তার জন্য মায়াকান্না কেন’

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৩,  10:57 PM

news image

‘ড. মুহাম্মদ ইউনূস আমাদের সুখ-দুঃখে নেই, তার জন্য আমাদের এত মায়াকান্না কেন?’ এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, তিনি (ইউনূস) বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শোক প্রকাশ করেনি, চার জাতীয় নেতাকে হত্যা নিয়ে কথা বলেননি, করোনার সময় কথা বলেননি, তিনি কোনোদিন শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে গেছেন? আমাদের বন্যা ও জলোচ্ছ্বাসে কখনও এসেছেন? যে মানুষ আমাদের সুখে-দুঃখে নেই, তার জন্য এত মায়াকান্না কেন? ওবায়দুল কাদের বলেন, শ্রমিকের অর্থ আত্মসাতকারী নোবেলজয়ী আমাদের প্রয়োজন কী? শ্রমিকের অর্থ আত্মসাৎ করায় শ্রমিকরাই তার বিরুদ্ধে মামলা করেছেন। নোবেল পেয়ে অপরাধ করেও অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনে আছে। তিনি বলেন, ড. ইউনূসকে নিয়ে নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন, পত্রিকায় সেই বিবৃতির জায়গা কিনতে দুই মিলিয়ন ডলার লাগে। সেই টাকা কোথায় পেয়েছেন? কোথা থেকে এলো? এ সময় আন্দোলনে ভাটা পড়ায় বিএনপি ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, তারা ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ভণ্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। বাংলাদেশের মাটিতে তাদের এই অশুভ খেলা খেলতে দেওয়া হবে না। বিএপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। তাদের আন্দোলন গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম