ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ওটোয়ার একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২,  5:54 PM

news image

কানাডার রাজধানী ওটোয়ার একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ এবং আগুনের ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া এখনো ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। কানাডার পুলিশ শুক্রবার জানিয়েছে, কর্তৃপক্ষ নিখোঁজ কর্মীদের সন্ধান করছে। রয়টার্স জানায়, বৃহস্পতিবার বিকেলে  রাজধানীর নেপিয়ান এলাকায় বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেটি একটি ট্যাংকার(তেলবাহী) ট্রাক তৈরি কোম্পানির।

রয়টার্স ওই কোম্পানিকে ফোন দেয়ার পরেও কেন বিস্ফোরণ হয়েছে তার উত্তর তারা দিতে পারেনি। এদিকে ওটোয়া পুলিশ জানিয়েছে তারা নিখোঁজ চার পুরুষ এবং একজন নারীরকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রেখেছে তবে তাদের বেঁচে থাকার আশা কম বলে জানিয়েছে তারা। এদিকে হাসপাতালে নেওয়া আহতদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া অন্য একজন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অটোয়ার মেয়র জিম ওয়াটসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । তিনি আরও জানান, কানাডার শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে শহরের পুলিশ এবং দমকল বিভাগ ঘটনাটি তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম