ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৩,  7:58 PM

news image

নির্ধারিত সময়ের এক মিনিট আগেও শেখ হাসিনার সরকার পদত্যাগ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার (২৮ জানুয়ারি) হেমায়েতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক সুধি সমাবেশে তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, যতই আন্দোলন হোক, এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে।

নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন সম্ভব। জনগণ ছাড়া ক্ষমতার পরিবর্তন আসবে না। বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিদেশিদের কাছে ধরনা দিলেও তারা আপনাদের ক্ষমতায় বসাবে না। শেখ হাসিনার সরকার এসব অযৌক্তিক তদবির শোনে না। কামরুল ইসলাম বলেন, জনগণের কাছে আসেন। জনগণ আপনাদের (বিএনপি) আসল বন্ধু হতে পারে যদি তারা আপনাদের ভোট দেয়। কিন্তু সেই সম্ভাবনা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম