ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

এসএসসি পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিবে পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  6:29 PM

news image

ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান জানিয়েছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজধানীর ১২২টি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য পুলিশের অন্তত ৩২টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নির্বিঘ্নে কেন্দ্রে যেতে প্রয়োজনে পুলিশের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়ে মো. মুনিবুর রহমান বলেন, মূল বিষয়গুলোর পরীক্ষা চলাকালীন ডিএমপি ট্রাফিকের আটটি জোনে প্রায় ৩২টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে, যারা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে এসএসসি পরীক্ষার্থীদের। এ সময় পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের প্রতি সড়কের যানজট, প্রকল্পের কাজসহ নানান প্রতিবন্ধকতার কথা মাথায় রেখে কেন্দ্রে আগেভাগে রওনা দেওয়ার আহ্বান জানান ট্রাফিক পুলিশের এ অতিরিক্ত কমিশনার। এক প্রশ্নের উত্তরে মো. মুনিবুর রহমান জানান, ঢাকার সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, দুই কোটিরও বেশি মানুষের আবাস রাজধানী ঢাকায় কম সংখ্যক সড়কে অধিক সংখ্যক মানুষের যাতায়াতের নানা অসুবিধার মধ্যেই আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্যান্য বারের মতো এবারও স্বাভাবিকভাবেই অন্যতম অগ্রাধিকার তৈরি হয়েছে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছানো। আর এসব বিষয় মাথায় রেখেই পরীক্ষার্থীদের সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করতে বিশেষভাবে প্রস্তুত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম