ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

এশিয়া কাপ: আজ ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  5:03 PM

news image

এশিয়া কাপের ম্যাচে আজ আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গত ২৮ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সুপার ফোরেও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ভারত পৌঁছেছিল ৫ উইকেট ও ২ বল হাতে রেখে।

দুদলই নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছে হংকংয়ের বিপক্ষে। ভারত ৪০ রানে জিতলেও হংকংকে ৩৮ রানে অলআউট করে দিয়ে পাকিস্তান জিতেছে ১৫৫ রানের বিশাল ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আজকের ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হবে ভারতের। হাঁটুর ইনজুরির কারণে খেলা হচ্ছে না জাদেজার। তাঁর জায়গায় দলে ঢুকেছেন আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এদিকে, সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শনিবার রাতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম