ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশের মেয়েরা

#

ক্রীড়া প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২২,  6:24 PM

news image

এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু মাঠে নামার আগেই বৃষ্টির কাছে হেরে গেল বাংলাদেশ। সিলেটে টানা বৃষ্টির কারণে ম্যাচ তো দূরে টসই মাঠে গড়ায়নি। ফলে আরব আমিরাতে বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের, সঙ্গে বিদায় নিতে হলো এশিয়া কাপের প্রথম থেকেই। নিজেদের মাঠে শিরোপা ধরে রাখা তো দূরে দ্বিতীয় পর্বেই উঠতে পারল না বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার সকালে টানা বৃষ্টিতে ভেস্তে গেছে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ। মাত্র ছয় ম্যাচ খেলে দুটি জয় ও তিনটি হারে ৫ পয়েন্ট নিয়ে শেষ হয় বাংলাদেশের এশিয়া কাপ। বাংলাদেশের হতাশার দিনে ভাগ্য খুলল থাইল্যান্ড নারী দলের। বাংলাদেশ বাদ পড়ার সুবাদে প্রথমবারের মতো এশিয়া কাপের শেষ চারে উঠল থাইল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম