ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

#

১০ নভেম্বর, ২০২৪,  8:34 PM

news image

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ পরীক্ষার চূড়ান্ত তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি। আর ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর জানান, আজ রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এই তারিখ সবার সম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবে বরাত হতে পারে। শবে বরাত ছাড়াও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। এছাড়াও বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে পরীক্ষা আয়োজনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম