ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এমবাপ্পের গোলে জিতল পিএসজি

#

স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  4:50 PM

news image

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। তবে কিলিয়ান এমবাপ্পের গোলে নিজেদের মাঠ থেকে জয় ছিনিয়েই নিয়েছে ফ্রান্সের ক্লাবটি। পিএসজির জয় ১-০ গোলে। এমবাপ্পে জয়সূচক একমাত্র গোলটি করেন ম্যাচের অন্তিম সময়ে। তাতে হার নিয়ে ফিরতে হয় রিয়াল মাদ্রিদকে। আলোচিত এ ম্যাচে মেসির পেনাল্টি মিস বাদে নজর কেড়েছে এমবাপ্পের গতি। দীর্ঘদিন পর যেন স্বরূপে ফিরলেন ফ্রেঞ্চ তারকা। জয়টাও লেখা হলো তার ঢংয়ে। নেইমার জুনিয়রের অ্যাসিস্টে গোল করেন কিলিয়ান। ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। সেটা নিতে দেওয়া হয় পিএসজির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। শুধু পেনাল্টিই না, এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বেলজিয়ান এ তারকা। পিএসজির নেওয়া ছয়টি শটই পরাস্ত করেছেন তিনি। এর আগে প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল দুদলের ম্যাচটি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করলেও দলগত পারফরম্যান্স উপহার দিয়ে ঘরের মাঠে জয়ের প্রত্যয় প্যারিসিয়ানদের। অন্যদিকে, ম্যাচটিকে ফাইনাল হিসেবে দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এ ম্যাচে মূল একাদশে সুযোগ পাননি নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর ইনজুরি থেকে মাঠে ফেরা এ তারকাকে স্কোয়াডে রেখেছিলেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। মাঝমাঠে রাজত্ব করার জন্য ছিলেন মার্কো ভেরাত্তি।

রিয়াল মাদ্রিদ একাদশ

থিবো কর্তোয়া, দানি কারবাহাল, এডের মিলিটাও, ফারল্যান্ড মেন্দি, ডেভিড আলাবা, লুকা মদ্রিচ, কাসেমিরো, টনি ক্রুস, মার্কো এসেনসিও, করিম বেনজেমা এবং ভিনিসিয়াস।

পিএসজি একাদশ

জিয়ানলুইজি দোন্নারুম্মা, আসরাফ হাকিমি, মার্কুইনহোস, প্রেসনেল কিম্পেম্বে, নুনো মেন্ডেস, মার্কো ভেরাত্তি, লিয়ান্দো প্যারাদেস, দানিলো পেরেইরা, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং অ্যাঞ্জেল ডি মারিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম