ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

এমবাপের জোড়া গোলে রিয়ালের বড় জয়

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২৫,  4:36 PM

news image

সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন এমবাপে। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে তার গোল এখন ১৩টি। দলের বাকি দুটি গোল করেছেন জুড বেলিংহাম ও আলভারো কারেরাস। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ৩১ মিনিটে আরদা গুলারের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। এরপর আরও একটি পেনাল্টির সুযোগ পেয়েছিল রিয়াল। তবে  ভিনিসিয়ুস জুনিয়রের শট রুখে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। 

এক মিনিট পরই বিরতির ঠিক আগ মূহুর্তে গোল করেন বেলিংহাম। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে পাঠান ইংলিশ তারকা। প্রথমার্ধ শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে পুরো সময় নিয়ন্ত্রণে রেখেও গোল পাচ্ছিল না রিয়াল। শেষ পর্যন্ত ৮২ মিনিটে দারুণ এক শটে গোল করেন কারেরাস, ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় রিয়ালের। 

গত সপ্তাহে এল ক্লাসিকোতে বদলি হিসিবে ম্যাচ থেকে উঠানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন ভিনিসিয়ুস। তবে এই ম্যাচে শুরু থেকেই খেলেছেন তিনি। এই জয়ে ১১ ম্যাচে ১০ জয় ও ৩০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এনফিল্ডে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে তারা।

দিনের অন্য ম্যাচে রায়ো ভায়েকানোকে ৪-০ গোলে হারিয়ে বার্সেলোনাকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম