ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

এমপি আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৪,  8:18 PM

news image

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য এবং কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মে) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক শোক বার্তা পাঠানো হয়। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে বুধবার সকালে ভারতের কলকাতার নিউটাউন থেকে আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বলেন, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। ভারত থেকে স্যার আমাকে সর্বশেষ ফোন করেন ১৬ মে সকাল ৭টা ৪৬ মিনিটে। কিন্তু আমি ধরতে পারিনি। এক মিনিট পরই কল ব্যাক করি। কিন্তু তিনি আর ধরেননি। এমপি আনারের বিষয়ে তিনি আরও বলেন, ১৫ বছর ধরে আমি স্যারের পিএস হিসাবে আছি। এর আগেও স্যার একাধিকবার ভারতে গেছেন। কিন্তু কখনোই আমাকে নিয়ে যাননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম