ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এমপিওভুক্ত ৬৮ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  5:15 PM

news image

স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৬৮ হাজারের বেশি শিক্ষক পদের শূন্যতা পূরণে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। বুধবার শিক্ষক নিয়োগ সুপারিশের এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক হিসেবে নিয়োগ সুপারিশ পেতে আগ্রহীরা ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৯ জানুয়ারি। প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩৫ বছর বা তার কম হতে হবে। এনটিআরসিএ'র গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শূন্য পদের ভিত্তিতে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরটিসিএ'র ওয়েবসাইটে ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে। এসব শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে রয়েছে ৩১ হাজার ৫০৮টি এবং মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে ৩৬ হাজার ৮৮২টি। আগ্রহী প্রার্থীরা http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের এ দুটি লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা এনটিআরসিএ'র ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম