ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  10:40 PM

news image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যা আগে ছিল ৫০ শতাংশ। উৎসব ভাতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। প্রস্তাবনায় জানতে চাওয়া হয়েছে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করা হলে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকা লাগতে পারে। মোট কত টাকা লাগবে, সেজন্য অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই যেন শিক্ষক-কর্মচারীরা বর্ধিত উৎসব ভাতা পান সে বিষয়টি মাথায় নিয়ে কাজ চলমান বলে জানিয়েছে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। এজন্য দ্রুত অধিদপ্তরগুলোকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম