ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

এবার হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন, শুনানি কাল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৫,  9:38 PM

news image

জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দায়ের করা মামলায় জামিন আবেদন নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী। রোববার (১৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীর মাধ্যমে এই জামিন আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় রয়েছে আবেদনটি। এর আগে, সবশেষ গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। গত বছরের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় ইসকনের বহিষ্কৃত এ নেতার বিরুদ্ধে। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন চিন্ময় দাস। পরদিন ২৬ নভেম্বর জামিন আবেদন করা হলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করেন চিন্ময়ের সমর্থকরা। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নিয়ে যায়। সেদিন সংঘর্ষের মধ্যে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম