ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

এবার লিভারপুলকে হারিয়ে ব্রেন্টফোর্ডের ইতিহাস

#

স্পোর্টস ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৩,  4:34 PM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের পসরা সাজিয়েছে ব্রেন্টফোর্ড। সোমবার কমিউনিটি স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। ১৯৩৮ সালের পর প্রথমবার অলরেডদের হারালো দলটি। গত মৌসুমের রানার্সআপরা এই হারে সেরা চারে ওঠার লড়াইয়ে পিছিয়ে পড়লো। ইয়ুর্গেন ক্লপের দলের টানা চার ম্যাচের জয়রথ থামিয়ে  সাতে উঠে গেছে ব্রেন্টফোর্ড (২৬)। লিভারপুল তাদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে ষষ্ঠ স্থানে। লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ১৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন।

স্বাগতিকরা ২-০ করেছিল ইয়োনে ভিসার গোলে, কিন্তু ভিএআরে তা বাতিল হয়। এরপর ব্রেন্টফোর্ডের আরেকটি গোল বাতিল হয়। তারপরও বিরতিতে যাওয়ার আগে তারা ব্যবধান দ্বিগুণ করে ভিসার হেড গোলে। কোচ ক্লপ দ্বিতীয়ার্ধে বড় পরিবর্তন আনেন। ভার্জিল ফন ডাইক, হার্ভি এলিয়ট ও কোনস্টানটিনোস সিমিকাসকে উঠিয়ে নেন। বিরতির পর বদলে যায় লিভারপুল। অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের গোলে তারা ব্যবধান কমায়। কিন্তু ব্রেন্টফোর্ড কাউন্টার অ্যাটাক থেকে আবার ব্যবধান বাড়ায়। ক্রিস্টিয়ান নোরগার্ডের লম্বা বলে ব্রায়ান এমবেউমো করেন তৃতীয় গোল। গত আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেড, ডিসেম্বরে ম্যানচেস্টার সিটি হেরেছিল ব্রেন্টফোর্ডের কাছে। এবার সেই তালিকায় যুক্ত হলো লিভারপুল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম